News71.com
 International
 04 Jan 20, 11:47 AM
 164           
 0
 04 Jan 20, 11:47 AM

ভারতের রাজস্থানে ১০০ নবজাতকের রহস্যজনক মৃত্যু॥

ভারতের রাজস্থানে ১০০ নবজাতকের রহস্যজনক মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানে একটি সরকারি হাসপাতালে নবজাতক মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়েছে। গেল ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত রাজ্যের কোটা শহরের 'জে কে লন' নামে হাসপাতালটিতে রহস্যজনক ভাবে ১শ'রও বেশি নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সবশেষ এ বছরের প্রথম দুই দিন আরও তিন নবজাতকের মৃত্যু হয়। এতে, হাসপাতাল জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মৃত নবজাতকদের পরিবারের অভিযোগ, প্রচণ্ড ঠান্ডা সত্তেও হাসপাতালে পর্যাপ্ত কম্বল ও রুম হিটার নেই।এমনকি নার্সরা ওয়ার্ডের পরিবর্তে হাসপাতালের রুম হিটারগুলো তাদের ব্যক্তিগত অফিস ও কক্ষে ব্যবহার করেন বলেও অভিযোগ অনেকের। তবে, ঠিক কী কারণে এতগুলো নবজাতকের মৃত্যু ঘটলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিস্থিতি সরেজমিনে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ দফতর থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন