News71.com
 International
 04 Jan 20, 12:13 PM
 156           
 0
 04 Jan 20, 12:13 PM

কম্বোডিয়ায় ভবন ধস॥নিহত ১০, আহত ২৩

কম্বোডিয়ায় ভবন ধস॥নিহত ১০, আহত ২৩

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় সাততলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। এছাড়া ধসে পড়া ভবনটির নিচে আটকা পড়েছেন বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (০৩ জানুয়ারি) কম্বোডিয়ার রাজধানী পেনম পেন থেকে ১৬০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর কেপে কংক্রিটের একটি ভবন ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে শনিবার (০৪ জানুয়ারি) জানিয়েছে কর্তৃপক্ষ। কেপ গভর্নর কেন সাথা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরো পাঁচটি মরদেহ চাপা পড়ে আছে। যেগুলো উদ্ধারে আমরা কাজ করছি। এদিকে ধসে পড়া ভবনটির মালিক স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর ভবনে আটকা পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। প্রায় এক বছর আগে কম্বোডিয়ার সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসে প্রাণহানির ঘটনা ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন