News71.com
 International
 05 Jan 20, 12:23 PM
 218           
 0
 05 Jan 20, 12:23 PM

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে ক্রীড়াঙ্গন॥

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে ক্রীড়াঙ্গন॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে ক্রীড়াঙ্গন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও টেনিস ফেডারেশন বিশাল তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগতভাবে ক্রিকেটার ক্রিস লিন, ম্যাক্সওয়েল, ডি আর্চি শর্ট ও ফাওয়াদ আহমেদ বিগব্যাশে প্রতি ছক্কার জন্য ২৫০ ডলার দান করার ঘোষণা দিয়েছেন। টেনিস তারকা নিক কিরগিওস সহ অন্যরাও পাশে দাঁড়াচ্ছেন ক্ষতিগ্রস্তদের। ভয়ঙ্কর দাবানলে মরছে মানুষ-পশুপাখি। বিপন্ন হচ্ছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে খেলাধুলার মাঠ। তারপরও থেমে নেই জনজীবন। আক্রান্ত এলাকার বাইরে চলছে সবধরণের খেলাধুলা। তবে কারো মন ভালো নেই। দেশের এ অবস্থায় যে যেভাবে পারছে, পাশে দাঁড়াচ্ছেন ক্ষতিগ্রস্তদের। বাদ যাবে কেন খেলোয়াড়রা? ব্যাডবয় খ্যাতো অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় নিক কিরগিওস এটিপি কাপে প্রতি এইসের জন্য ২০০ ডলার তহবিল ঘোষণা করছেন। দাবানলের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিক। তাকে দেখে অন্যরাও দান করার ঘোষণা দিয়েছেন। বিগ ব্যাশ চলছে। ক্রিস লিনের ব্যাটও হাসছে। তবে মন কাঁদছে দাবানলের শিকার মানুষদের জন্য। ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এগিয়ে আসলেন। বিগ ব্যাশে প্রতি ছক্কার জন্য ২৫০ অস্ট্রেলিয়ান ডলার দেয়ার ঘোষণা দেন লিন। তাতে উৎসাহিত হয়ে আরেক হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলও সমপরিমান অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর ডি আর্চি শট ও ফাওয়াদ আহমেদও প্রতি ছক্কা ও উইকেটের জন্য ২৫০ ডলার অনুদান ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন