News71.com
 International
 06 Jan 20, 12:59 PM
 219           
 0
 06 Jan 20, 12:59 PM

বিদেশি সৈন্য হটাতে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস॥

বিদেশি সৈন্য হটাতে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ সব বিদেশি সৈন্যকে ইরাক ছেড়ে যেতে একটি রেজ্যুলেশন পাস করেছে দেশটির পার্লামেন্ট। বিদেশি সৈন্যরা যাতে ইরাকের আকাশ, স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয় ওই প্রস্তাবে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার তিনদিন পর রোববার (৫ জানুয়ারি) ইরাকের সংসদে এ প্রস্তাব ওঠে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানি। এসময় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ-প্রধান মাহদি আল মুহান্দিসসহ আরও ৬ জন নিহত হয়েছিলেন। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর থেকে দেশটিতে ঘাঁটি গেড়ে আছে হাজার হাজার মার্কিন সৈন্য। ইরাকে বর্তমানে আমেরিকার প্রায় ৫ হাজার সৈন্য রয়েছে। মিত্র হিসেবে প্রতিবেশি ইরান এবং যুক্তরাষ্ট্র সংকটে বেকায়দায় রয়েছে ইরাক। ইরাকে থাকা মার্কিন সৈন্যরা সুন্নি মুসলিম ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে সহযোগিতা করছে। তবে কাসেম সোলাইমানিকে হত্যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সহযোগী হিসেবে মার্কিন সৈন্যদের ইরাকে থাকার শর্ত ভঙ্গ হিসেবে দেখছে ইরাক সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন