News71.com
 International
 08 Jan 20, 11:40 AM
 198           
 0
 08 Jan 20, 11:40 AM

জাতিসংঘের বৈঠকে’র জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র॥

জাতিসংঘের বৈঠকে’র জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে অংশ নিতে ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এক মার্কিন কর্মকর্তা বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ১৯৪৭ সালের জাতিসংঘের প্রধান কার্যালয় চুক্তি অনুসারে, বিদেশি কূটনীতিকদের জাতিসংঘের কর্মসূচিতে অংশ নিতে অনুমোদন দিতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন বলছে, নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্রনীতির কারণে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারবে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জাতিসংঘে ইরানি মিশন বলছে, আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। পররাষ্ট্রমন্ত্রী জারিফের ভিসা সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো বার্তা পাইনি। জারিফকে মার্কিন ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। মার্কিন ড্রোন হামলায় ইরানের লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন