News71.com
 International
 08 Jan 20, 11:42 AM
 227           
 0
 08 Jan 20, 11:42 AM

ইরানে জেনারেল সুলাইমানির জানাজায় জনতার ঢল॥পদদলিত হয়ে নিহত ৪০

ইরানে জেনারেল সুলাইমানির জানাজায় জনতার ঢল॥পদদলিত হয়ে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃশ্রদ্ধা-ভালোবাসায় জেনারেল সুলাইমানিকে শেষ বিদায় জানিয়েছেন লাখ লাখ ইরানি। জন্মস্থান কেরমানে জানাজা রূপ নেয় জনসমুদ্রে। যেখানে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ৪০ জন। আহত হয়েছে শতাধিক।তেহরান থেকে মঙ্গলবার ভোরে কেরমান পৌঁছায় মার্কিন হামলা নিহত জেনারেল কাশেম সুলাইমানির দেহাবশেষ। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে রুপ নেয় কেরমান শহর। শোক আর শ্রদ্ধায় সুলাইমানিকে বিদায় জানান লাখো ইরানি।কেরমানের আয়োজনে অংশ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দেন রেভুলেশনারী গার্ডের প্রধান জেনারেল হুসাইন সালামি। তিনি জানান, যে স্থান থেকে আঘাত আসবে, সে স্থানে আগুন জালিয়ে দেয়া হবে।যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিল পাশ করে ইরানি পার্লামেন্ট।ইরানি পার্লামেন্টের স্পিকার আলী লারজানি বলেন, 'আমাদের বীর সুলাইমানি হত্যার পরিকল্পনাকারী পেন্টাগন, মার্কিন সামরিক বাহিনী এবং যারা তাদের পাশে রয়েছে সকলেই সন্ত্রাসী ঘোষণা করছে আমাদের পার্লামেন্ট।'ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, জার্মানি ও ক্রোয়েশিয়া।ইরাকের প্রতিরক্ষামন্ত্রীকে দেয়া যৌথ বাহিনীর মার্কিন জেনারেলের চিঠি নিয়ে নানা আলোচনা হলেও, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাগদাদ থেকে এখনই সেনা প্রত্যাহার করবেন না তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন