News71.com
 International
 08 Jan 20, 11:44 AM
 208           
 0
 08 Jan 20, 11:44 AM

জেএনইউ-তে হামলার প্রতিবাদে ভারতের রাস্তায় বলিউড তারকারা॥

জেএনইউ-তে হামলার প্রতিবাদে ভারতের রাস্তায় বলিউড তারকারা॥

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের তাণ্ডবের ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত আছে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি সমর্থক, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একে 'ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক' বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন বলিউড তারকারাও। রোববার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শিক্ষক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। বিজেপি সমর্থিত ছাত্র-সংগঠনের কর্মীরাই হামলার সঙ্গে জড়িত বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। এমনকি কয়েকজনের ছবিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবারও ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। হামলার প্রতিবাদ জানিয়ে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিজেপি সমর্থকরা পাল্টা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ ঘটনাকে বিজেপির ফ্যাসিজম উল্লেখ করে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, জেএনইউ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার রাতে মুম্বাইয়ের কার্টার রোডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ঐ সভায় উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, জয়া আখতার, অনুভব সিনহা, দিয়া মির্জাসহ একাধিক বলিউড তারকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন