News71.com
 International
 08 Jan 20, 11:53 AM
 227           
 0
 08 Jan 20, 11:53 AM

ইরানে প্লেন দূর্ঘটনা॥ ১৮০ আরোহীই নিহত

ইরানে প্লেন দূর্ঘটনা॥ ১৮০ আরোহীই নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হওয়া প্লেনের ১৮০ জন আরোহীই প্রাণ হারিয়েছে।বুধবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নকালে যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল। যাদের কেউ-ই আর বেঁচে নেই বলে জানা গেছে।প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন