News71.com
 International
 08 Jan 20, 07:54 PM
 247           
 0
 08 Jan 20, 07:54 PM

৮০ মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের॥

৮০ মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মিসাইল হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি মিসাইল ছোড়ে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার শিকার হওয়ার কথা জানানো হলেও হতাহতের বিষয়ে অফিসিয়ালি কিছুই বলা হয়নি। এদিকে ইরানি সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মার্কিন দুই সেনাঘাঁটিতে ১৫টি মিসাইল ছোড়া হয়েছে। এতে ৮০ জন 'আমেরিকান সন্ত্রাসী' নিহত হয়েছেন। খবরে আরো দাবি করা হয়েছে, ওই হামলায় আমেরিকার বেশ কয়েকটি হেলিকপ্টার গানশিপ ধ্বংস হয়েছে এবং যুদ্ধ সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এই দুই ঘাঁটি ছাড়াও আমেরিকার আরো অন্তত ১০০টি স্থাপনা টার্গেট করা হয়েছে বলেও প্রতিবেদনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে মার্কিন সামরিক সূত্রের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, হামলার আগাম সতর্কবার্তা পেয়েছিলেন ঘাঁটি দুটিতে অবস্থান করা মার্কিন সেনারা। আর তাই সময়মতো নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছিলেন তারা। ফলে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন