News71.com
 International
 09 Jan 20, 11:43 AM
 197           
 0
 09 Jan 20, 11:43 AM

ইরানের হামলায় ইরাকে মার্কিন ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস॥

ইরানের হামলায় ইরাকে মার্কিন ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে ইরানের একাধিক সংবাদমাধ্যম। ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হওয়ার এ দাবি করা হয় প্রতিবেদনে। আইআরআইবি’র বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম রেডিও তেহরান জানায়, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এছাড়া ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের কুর্দস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ দিতে মঙ্গলবার রাতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়ে বলেও দাবি করে দেশটি। তবে বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ওই হামলায় কোনো মার্কিনি হতাহত হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন