News71.com
 International
 09 Jan 20, 11:43 AM
 218           
 0
 09 Jan 20, 11:43 AM

ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর নতুন করে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মনোভাব পরিবর্তন না করলে ইরানের ওপর নতুন করে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে চায় না। তবে, তেহরান যুদ্ধংদেহী মনোভাব না পাল্টালে দেশটির শাসক পরিবর্তনে সব রকম চেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন।' স্থানীয় সময় বুধবার সকালে, জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, 'ইরাকের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনও মার্কিন নাগরিক মারা যাননি।' তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলনকারী দেশ। মধ্যপ্রাচ্যের তেলের কোনও প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য বিশ্বের বিভিন্ন দেশকে একজোট হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।এদিকে, ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলার খবর পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে এ হামলা ওই এলাকাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। যদিও এ হামলা কারা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। হামলায় হতাহতের ব্যাপারেও কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন