News71.com
 International
 09 Jan 20, 11:55 AM
 231           
 0
 09 Jan 20, 11:55 AM

ইউক্রেনকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স দেবে না ইরান॥

ইউক্রেনকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স দেবে না ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে বিধ্বস্ত হওয়া বিমানের ব্লাকবক্স ইউক্রেনকে ফিরিয়ে দেবে না ইরান। এমনকি বিমানটি যে কোম্পানির তৈরি সেই মার্কিন বোয়িং কোম্পানির হাতেও ইরান এটি তুলে দেবে না। বিমান বিধ্বস্তের ঘটনা নিজেরা তদন্তের কথা জানিয়েছে হাসান রুহানি সরকার। গতকাল বুধবার বিমান বিধ্বস্তের ঘটনার পর পরই প্রাথমিক প্রতিক্রিয়ায় তেহরানের ইউক্রেনীয় দূতাবাস জানিয়ে দেয় ‘যান্ত্রিক ত্রুটি’র কারণেই এ দুর্ঘটনা। তবে এর কিছুক্ষণের মধ্যেই পিছু হাঁটে কিয়েভ। বিমান দুর্ঘটনায় নাশকতার আশঙ্কার কথা উড়িয়ে দেননি ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুক। বুধবার ওলেকসি হঞ্চারুককে বিমান দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ততক্ষণে অবশ্য তেহরানে থাকা ইউক্রেনের দূতাবাস জানিয়ে দিয়েছে ওই দুর্ঘটনার জন্য দায়ী বিমানের ইঞ্জিন। এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেননি ইউক্রেনের প্রধানমন্ত্রী। ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই বিমানটিকে নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হঞ্চারুক। তবে এ নিয়ে মন্তব্যে অবশ্য সাবধানী কিয়েভ। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনও রকম সিদ্ধান্ত টানতে নিষেধ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন