News71.com
 International
 09 Jan 20, 08:23 PM
 206           
 0
 09 Jan 20, 08:23 PM

নাগরিকত্ব বিল নিয়ে অশান্ত ভারতের আসাম রাজ্য॥ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নাগরিকত্ব বিল নিয়ে অশান্ত ভারতের আসাম রাজ্য॥ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজ ডেস্কঃ সিএএ নিয়ে প্রবল বিক্ষোভ চলছে, তাই আসাম সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামীকাল শুক্রবার গুয়াহাটিতে গিয়ে তার ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ এর উদ্বোধন করার কথা ছিল৷ সিএএর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ তো চলছেই, তার ওপর আসু আগাম হুমকি দিয়ে রেখেছিল, প্রধানমন্ত্রী আসাম এলে ব্যাপক বিক্ষোভ দেখানো হবে৷ দেখানো হবে কালো পতাকা৷ এরপর অশান্ত আসাম এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদি৷ খবর ডয়চে ভেলের। সরকারিভাবে সফর বাতিল করার কথা জানানো না হলেও ‘খেলো ইন্ডিয়া গেমস’ এর সিইও অবিনাশ জোশী জানিয়েছেন, তাদের আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি৷ তার সঙ্গে কথা বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে তাদের পক্ষথেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখনও পর্যন্ত কোনো জবাব আসেনি৷ বরং ঘরোয়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি আসবেন না’৷


এছাড়াও গুয়াহাটিতে অগ্রদূত সংবাদপত্রগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানেও যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, মোদি যাবেন না ৷ সিএএ পাস হওয়ার পর এই নিয়ে আসামে প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় সফর বাতিল হলো৷ এর আগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শীর্ষ বৈঠক গুয়াহাটিতে হওয়ার কথা ছিল৷ তখনও বিক্ষোভে উত্তাল আসামে এই বৈঠক করা যায়নি৷ এখনও করা গেল না ৷ সারা দেশে যে কারণে সিএএ নিয়ে বিক্ষোভ হচ্ছে, আসামে অবশ্য সে জন্য হচ্ছে না৷ এখানে বিক্ষোভের কারণ হলো, আসামের লোক বাদে মূলত ১২ লাখ বাঙালি যদি নাগরিকত্ব পেয়ে যান, তাহলে তো তাদের এনআরসি করার মূল উদ্দেশ্যই বানচাল হবে৷ তাই তারা কিছুতেই সিএএ মানতে রাজি নয়। সেই আসাম আন্দোলনের পর থেকে এতদিন মৃতপ্রায় আসু এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আবার চাঙ্গা হয়ে গিয়েছে৷ এই প্রথমবার আসাম শাসন করতে গিয়ে বিজেপি ব্যাকফুটে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন