News71.com
 International
 10 Jan 20, 08:05 PM
 214           
 0
 10 Jan 20, 08:05 PM

নাইজারে আবারও জঙ্গি হামলা॥প্রাণ গেল ২৫ সেনা সদস্যের

নাইজারে আবারও জঙ্গি হামলা॥প্রাণ গেল ২৫ সেনা সদস্যের

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজার সীমান্তে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৫ সেনা সদস্যের। বৃহস্পতিবারের সংঘাতে আহত হয়েছেন আরও ৬ জন। প্রতিরক্ষা মুখপাত্র সোলেমানি গাজোবি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান হতাহতের এ তথ্য।তিনি বলেন, মালি সীমান্তের কাছেই সেনাচৌকিতে হামলা চালায় জঙ্গিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাল্টা অভিযানে প্রাণ গেছে ৬৩ বন্দুকধারীর। এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে, আল-কায়েদা বা আইএস সমর্থনপুষ্ট স্থানীয় সন্ত্রাসীদের দিকেই নিরাপত্তা বাহিনীর ইঙ্গিত।গেলো মাসেও, এধরণের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ সেনার। তুয়ারেগ নৃগোষ্ঠী এবং চরমপন্থিরা ২০১২ সালে মালির দুই-তৃতীয়াংশ দখলের পর থেকেই দেশটিতে বিরাজ করছে অস্থিরতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন