News71.com
 International
 11 Jan 20, 12:18 PM
 297           
 0
 11 Jan 20, 12:18 PM

ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে যাত্রীবাহি ইউক্রেনি বিমান বিধ্বস্ত হয়েছে॥ সামরিক দপ্তর

ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে যাত্রীবাহি ইউক্রেনি বিমান বিধ্বস্ত হয়েছে॥ সামরিক দপ্তর

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই যে ইউক্রেনের সেই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে তা অবশেষে স্বীকার করে নিয়েছে তেহরান। এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছিলো ইউক্রেনের সেই যাত্রীবাহী বিমানটি। তবে সেটা ছিলো তাদের ‘অনিচ্ছাকৃত’ ভুল। এর আগে ইরান যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে বারবার দাবি করে আসছিলো।গত বুধবার ইরান যখন ইরাকের মার্কিন ঘাঁটি দুটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর অল্পসময় পরেই তেহরানে বিধ্বস্ত হয় ওই বিমানটি। এতে বিমানের ১৭৬ জন যাত্রীর সবাই প্রাণ হারায়।শনিবার ইরানের সামরিক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছিলো ইউক্রেনের সেই বিমানটি। তবে তারা ইচ্ছা করে এতে অঅঘাত করেনি। সেটা ছিলো তাদের ‘অনিচ্ছাকৃত’ ভুল।


বিবৃতিতে আরো বলা হয়, বিমানটি ইরানের রেভুলেশনারি গার্ডের অন্তর্গত একটি সংবেদনশীল সাইটের কাছে চলে আসার পরই এতে আঘাত করা হয়।ইরানের ভাষায় এটি ছিলো একটি ‘মানবিক ত্রুটি’। তারা এ ঘটনার দায় নিতে রাজি আছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।গত বুধবার ইরান যখন ইরাকের মার্কিন ঘাঁটি দুটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর অল্পসময় পরেই তেহরানে বিধ্বস্ত হয় ওই বিমানটি। এতে বিমানের ১৭৬ জন যাত্রীর সবাই প্রাণ হারায়। এ সম্পর্কে এক বিবৃতিতে ইরান জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয়।তবে শুরু থেকেই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে আসছিলেন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন পশ্চিমা নেতারা। কানাডা বলেছিলো, সম্ভবত মার্কিন জঙ্গিবিমান ভেবে ইরান এটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে।

সূত্র: বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন