News71.com
 International
 11 Jan 20, 12:18 PM
 196           
 0
 11 Jan 20, 12:18 PM

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা॥নিহত ৮

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা॥নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের হাশদ আশ-শাবির ৮ জন সদস্য নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে অজ্ঞাতপরিচয় বিমান হামলা চালানো হয়।কিন্তু লেবানিজ গণমাধ্যম আল-মায়াদিনের দাবি, এই হামলা ইসরায়েলি বিমানই করেছে। ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির প্রধান জানান, অজ্ঞাত এ বিমান হামলায় হাশদ আশ-শাবির ৮ জন সদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর পাশাপাশি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, তাদের ওপর ইসরায়েল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই বিমান হামলা চালিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন