News71.com
 International
 11 Jan 20, 12:37 PM
 237           
 0
 11 Jan 20, 12:37 PM

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ ॥ নিহত ১৫

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ ॥ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এতে ঐ মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় জানায়, বেলুস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে একযোগে অভিযান শুরু করেছে।এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল খান ও স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাংরোভ এঈ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে ৭ জানুয়ারি কোয়েটা শহরে এক বিস্ফোরণে ২ জন নিহত হন।ইন্ডিয়া টুডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন