News71.com
 International
 12 Jan 20, 11:46 AM
 215           
 0
 12 Jan 20, 11:46 AM

সৌদি সেনা শিক্ষানবিশদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার॥

সৌদি সেনা শিক্ষানবিশদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় এক ডজনেরও বেশি সৌদি সেনা শিক্ষানবিশকে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র। গত ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে সৌদি আরবের এক বিমানসেনা বন্দুকহামলা চালানোর পর প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে পেন্টাগন। সেই প্রেক্ষিতেই এসব শিক্ষানবিশকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গুলি করে তিন মার্কিন নাবিক হত্যায় বন্দুকধারী কর্মকর্তাকে সহায়তার জন্য নয়, এসব সৌদি শিক্ষানবিশদের বহিষ্কার করার কারণ বলা হচ্ছে অন্য কিছু। সিএনএন জানায়, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কয়েকজন বহিষ্কার হয়েছেন শিশু পর্নোগ্রাফির কারণে। তবে এ বিষয়ে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন