News71.com
 International
 15 Jan 20, 06:54 PM
 220           
 0
 15 Jan 20, 06:54 PM

অচিরেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

অচিরেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প নয়াদিল্লি সফরে আসছেন। ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ট্রাম্পের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি। এনডিটিভি জাসিয়েছে, মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির চূড়ান্ত হওয়ার পর এ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তার ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ওই সময়েই রাষ্ট্রীয় একটি জরুরি ভাষণের দিন নির্ধারিত থাকায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন