
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দেশটির উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির উপকূলীয় এলাকায় স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।ইতিমধ্যে গ্র্যান্টসভিলের পুলিশ ওই বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে।গ্র্যান্টসভিলের মেয়র ব্রেন্ট মার্শাল জানিয়েছেন, হামলাকারী ও পরিবারের নিহত সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত। এছাড়া তিনি বলেছেন, আজ সন্ধ্যায় এক দুঃখজনক ঘটনা ঘটে গেছে।দেশটির পুলিশ হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। পুলিশ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। এবিসি নিউজ, টাইম।