News71.com
 International
 24 Jan 20, 08:45 PM
 236           
 0
 24 Jan 20, 08:45 PM

কলকাতার পার্ক সার্কাসে আন্দোলনের ১৭ দিন॥কমেনি উত্তেজনা

কলকাতার পার্ক সার্কাসে আন্দোলনের ১৭ দিন॥কমেনি উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার পার্ক সার্কাসের আন্দোলন ১৭ দিন অতিবাহিত হলেও, উত্তেজনা কমেনি এতটুকুও। বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী আন্দোলনে অংশ নেন হাজারো মানুষ। এদিকে, ভারতের অন্যতম বাম ছাত্র আন্দোলনের নেতা কানহাইয়া কুমার কলকাতায় এসে জেএনইউ ইস্যুতে বিজেপির কঠোর সমালোচনা করেন। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে চলতি মাসের ৭ জানুয়ারি কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পার্ক সার্কাসের মাঠে শুরু হয় আন্দোলন। চলমান এই আন্দোলনের ১৭তম দিন বৃহস্পতিবার সাধারণ মানুষের সঙ্গে কলকাতার আইন-পড়ুয়ারাও আন্দোলনে অংশ নেন। এনআরসি ও সিএএ-বিরোধী আন্দোলন শুধু পার্কসার্কাসের নয়, এটি গণ-আন্দোলন। প্রতিবাদ অব্যাহত রেখেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও। এদিন কলকাতা সফরে এসে বিজেপির কঠোর সমালোচনা করেন বাম ছাত্র নেতা কানাইয়া কুমার। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতায় কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল নিজেদের মতো করে প্রতিবাদে রাজপথে রয়েছে। একইভাবে দিল্লির শাহিনবাগ কিংবা কলকাতার পার্ক সার্কাসের মতোও অরাজনৈতিক আন্দোলনও অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন