News71.com
 International
 24 Jan 20, 10:17 PM
 245           
 0
 24 Jan 20, 10:17 PM

গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন॥

গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি কোন গর্ভবতী নারী এখন থেকে আর যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। শুক্রবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর সিএনএন'র।অনেক দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে তাদের সন্তান জন্ম দিত। যা যুক্তরাষ্ট্রে বার্থ টুরিজম নামে পরিচিত।এই বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমেরিকান নাগরিকত্বের অখণ্ডতা রক্ষা করতে হবে। বার্থ টুরিজমের কারণে মূল্যবান হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে যায় যা হাসপাতালগুলোর জন্য হুমকি ।তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, যেসব দেশ মার্কিন ভিসায় ছাড়া পায় তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিশ্বে ৩৯টি দেশ রয়েছে যারা মার্কিন ভিসায় ছাড় পায়। এর মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের দেশ।অভিবাসন ঠেকাতে বদ্ধ পরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন এক গবেষণা অনুযায়ী , ২০১৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত বার্থ টুরিজমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার শিশুর জন্ম দেয়া হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন