News71.com
 International
 24 Jan 20, 11:06 PM
 257           
 0
 24 Jan 20, 11:06 PM

জার্মানিতে বন্দুকধারীর হামলা ॥ নিহত ৬

জার্মানিতে বন্দুকধারীর হামলা ॥ নিহত ৬

 

নিউজ ডেস্কঃ জার্মানির নুরেমবার্গের পশ্চিমের একটি ছোট শহরে বন্দুকধারীর হামলায় ছয় জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিকভাবে হামলার কোনো কারণ জানা যায়নি। একইসঙ্গে জানা যায়নি হামলাকারীর পরিচয়।পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘রট এম সি’ নামে যে শহরে বন্দুকধারী হামলা চালিয়েছে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাসিন্দার বসবাস। আর বন্দুকধারী একাই বলে নিশ্চিত হওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন