News71.com
 International
 26 Jan 20, 12:35 PM
 226           
 0
 26 Jan 20, 12:35 PM

আফ্রিকার দেশ মাদাগাস্কারে এক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত ॥ নিহত ৩১

আফ্রিকার দেশ মাদাগাস্কারে এক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত ॥ নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ মাদাগাস্কারে উত্তর-পূর্বাঞ্চলে এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। এদিকে মাদাগাস্কারের মিতসিনজো এবং মায়েভা তানান্না জেলায় বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এছাড়াও অন্যান্য জেলায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে এই বাজে আবহাওয়ার কারণে মাদাগাস্কারে জাতীয় দুর্যোগ জারি করেছেন দেশটির প্রধান মন্ত্রী ক্রিশ্চিয়ান এনটিসে। প্রসঙ্গত, মাদাগাস্কার ভারতীয় মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। যেখানে প্রায় ৬ মাস বর্ষাকাল চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন