News71.com
 International
 27 Jan 20, 02:50 PM
 241           
 0
 27 Jan 20, 02:50 PM

সৌদি টআরব ভ্রমন করতে পারবে ইসরায়েলের নাগরিক॥

সৌদি টআরব ভ্রমন করতে পারবে ইসরায়েলের নাগরিক॥

আন্তরজাতিক ডেস্কঃ এখন থেকে ইসরায়েলের যে কোনো নাগরিক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব যেকোন উদ্দেশ্যেই ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। আগে সৌদি আরবে ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণের জন্যে ইসরায়েলের মুসলিম নাগরিকদের সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হতো। আর ইহুদিরা বিদেশি পাসপোর্ট অথবা বিশেষ অনুমতি নিয়ে সৌদি আরবে ব্যবসা করতেন।মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, রবিবার ইসরায়েলের এক মন্ত্রী নতুন এই সিদ্ধান্তের কথা জানান। এ ব্যাপারে মন্ত্রী আরও জানান, প্রথমবারের মতো ইসরায়েলের ইহুদিরা ব্যবসায়িক উদ্দেশ্যে সৌদি আরবে যাতায়াতের অনুমতি পেয়েছেন। তবে এখনো অনেক ইহুদি সৌদিতে রয়েছেন। তারা বিদেশি পাসপোর্ট অথবা বিশেষ অনুমতি নিয়ে সৌদিতে অবস্থান করছেন। আগে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কোনো ইহুদি সৌদিতে প্রবেশের অনুমতি পেতেন না।এদিকে, নতুন এই সিদ্ধান্তকে সৌদি-ইসরায়েলের মধ্যকার উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলে দাবি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন