News71.com
 International
 28 Jan 20, 12:58 PM
 238           
 0
 28 Jan 20, 12:58 PM

ইরাকে মার্কিনবিরোধী বিক্ষোভ জোরদারের আহ্বান॥

ইরাকে মার্কিনবিরোধী বিক্ষোভ জোরদারের আহ্বান॥

আন্তর্জাতিক ডেস্কঃ র্ধমীয় নেতাদের সমর্থন প্রত্যাহারের পরও ইরাকে অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রোববার রাজধানী বাগদাদসহ দেশটির বিভিন্ন বড় শহরে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইরাকি প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর সরকারবিরোধী আন্দোলনের পরিবর্তে মার্কিনবিরোধী বিক্ষোভ জোরদার করতে প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার ইরাকের রাজধানী বাগদাদে পতাকা হাতে এভাবেই রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। এ বিক্ষোভে নারীসহ অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদকারীরা বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে, অবিলম্বে পদত্যাগ দাবি করে। তারা বলছে, বর্তমান সরকার অবৈধ, কারণ তারা একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। তাদের প্রত্যাখ্যান করে সাধারণ মানুষ চার মাস ধরে আন্দোলন করলেও সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। এবিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাই। আমাদের একটি মাত্র চাওয়া। অবিলম্বে আমাদের মাতৃভূমিকে নোংরা রাজনীতি থেকে মুক্ত করতে হবে। আমরা চাই সার্বভৌম ইরাক। এমন একজন শাসক চাই, যিনি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন