News71.com
 International
 28 Jan 20, 11:22 PM
 210           
 0
 28 Jan 20, 11:22 PM

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ॥

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ॥

নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। আজ মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। আবদুল্লাহর পদত্যাগের পর তার পরবর্তী উত্তরসূরি হিসেবে কাতারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করেছেন আমির শেখ তামিম। আল জাজিরা জানায়, নিয়োগপ্রাপ্ত শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি প্রধানমন্ত্রীর দায়িতের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। তবে আবদুল্লাহ কেন তার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তার কোনো কারণ জানা যায়নি। মঙ্গলবার আবদুল্লাহর পদত্যাগের পরপরই শেখ খালিদ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ পাঠ করিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন