News71.com
 International
 29 Jan 20, 11:17 AM
 202           
 0
 29 Jan 20, 11:17 AM

তুরস্কে ধর্ষণের পর বিয়ে করলে সাজা মাফের নতুন আইন॥

তুরস্কে ধর্ষণের পর বিয়ে করলে সাজা মাফের নতুন আইন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্ষণের পর বিয়ে করলে সাজা মাফ-এমনই একটি বিতর্কিত আইন উত্থাপন হতে যাচ্ছে তুরস্কের সংসদে। প্রস্তাবিত আইনে বলা হচ্ছে, কোনো ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক কোনো শিশুকে ধর্ষণের পর যদি তাকে বিয়ে করেন তাহলে আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার কথা তা মওকুফ করা হবে। চলতি মাসের শেষে দেশটির আইনপ্রণেতারা এ আইনটি সংসদে উত্থাপন করবেন। তুরস্কের বামপন্থী বিরোধী দল দ্য পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) প্রস্তাবিত ওই আইনের তীব্র সমালোচনা করে সরকারকে সতর্ক করে বলেছে, এই আইন বাল্যবিবাহ ও বিধিবদ্ধ ধর্ষণকে বৈধতা দেয়ার সঙ্গে শিশুদের যৌন হয়রানি ও নিপীড়ন করার পথ প্রশস্ত করে দেবে। তুরস্কের মানবাধিকার এবং নারী অধিকার সংগঠনগুলো প্রস্তাবিত আইনটির তীব্র সমালোচনা করে বলছে, এই আইনের মানে দাঁড়াবে ধর্ষণকে আইনি বৈধতা দেয়া। তবে প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের ক্ষমতাসীন দল এ কে পার্টির আইনপ্রণেতারা প্রস্তাবিত এই আইনটিতে দীর্ঘদিন ধরে তাদের সমর্থন জানিয়ে আসছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন