News71.com
 International
 29 Jan 20, 11:26 PM
 224           
 0
 29 Jan 20, 11:26 PM

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩॥

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ২৫ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। দেশটির আবহাওয়া দফতর জানায়, গেলো শনিবার মিনাস গেরাইয়াস রাজ্যে ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। যা বিগত ১১০ বছরের মধ্যে সর্বোচ্চ। গেলো বছর অঞ্চলটিতে একটি বাঁধ ভেঙে অন্তত দুইশতাধিক মানুষের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন