News71.com
 International
 31 Jan 20, 11:01 AM
 219           
 0
 31 Jan 20, 11:01 AM

করোনা ভাইরাস॥বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা

করোনা ভাইরাস॥বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘এই ঘোষণার মূল করণ চীনে যা হচ্ছে তা নিয়ে নয়, বরং অন্যান্য দেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তার জন্য।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আরও বলেন, এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে চীনের নেওয়া ব্যবস্থাকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘গত কয়েক দিনে মানুষে-মানুষে সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস যেভাবে কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে তা উদ্বেগের ব্যাপার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন