News71.com
 International
 31 Jan 20, 06:29 PM
 217           
 0
 31 Jan 20, 06:29 PM

৪৭ বছরের সম্পর্ক ভাঙল আজ শুক্রবার॥ নতুন যুগ আসছে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৪৭ বছরের সম্পর্ক ভাঙল আজ শুক্রবার॥ নতুন যুগ আসছে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ এই দিনটি সেই দিন, যেদিন ইতিহাস গড়ে ৪৭ বছরের সম্পর্ক ভেঙে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। গণভোটের পর তিনবছর সীমাহীন চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত ৩১ জানুয়ারি শুক্রবারই কার্যকর হচ্ছে ব্রেক্সিট। যদিও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ইইউ-ব্রিটেনের বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক প্রায় একই থাকবে। তবে এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ব্রিটেন।শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে (১১ টা ৪০ মিনিট) আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ব্রেক্সিট। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইউরোপীয় পার্লামেন্টে ঐতিহাসিক ভোটে অনুমোদন পায় ব্রেক্সিট চুক্তি।মূলত এই অনুমোদনই স্পষ্ট করে দিয়েছে ৩১ জানুয়ারি ব্রেক্সিটের পথ।

অবশ্য ইউরোপীয় পার্লামেন্ট যে বিপুল ভোটে চুক্তি অনুমোদন দেবে, সেটা আগে থেকেই ধারণা করেছিলেন রাজনীতি বিশ্লেষকরা। কেননা, ব্রাসেলসের শীর্ষ পর্যায়ের অনেকেই চুক্তির শর্তগুলোতে সই করে বসেছিলেন আগে থেকেই।এদিকে, শুক্রবার ঢোকার আগ মুহূর্তে এই দিনটি ব্রিটেনের ‘নতুন যুগের উদয়’ বলে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেছেন, ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের জন্য প্রস্তুত ব্রিটেন। আর এটা ব্রিটেনের জন্য শেষ নয়, বরং শুরু।এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ‘একটি সত্যিকারের পুনরূদ্ধার এবং পরিবর্তনের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া ব্রিটেনের উত্তরণের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু পরিবর্তন আসবে বলে প্রত্যাশ্যা প্রকাশ করছেন জনসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন