News71.com
 International
 31 Jan 20, 06:35 PM
 205           
 0
 31 Jan 20, 06:35 PM

দাবানল সামলাতে অস্ট্রেলিয়ার রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা॥

দাবানল সামলাতে অস্ট্রেলিয়ার রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা॥

আন্তর্জাতিক ডেস্কঃ দাবানল সামলাতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি (এসিটি) কর্তৃপক্ষ এক ঘোষণায় এমনটি জানিয়েছে। বলেছে, প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক দাবানলের সম্মুখীন অঞ্চলটি। সবচেয়ে ভয়াবহ দাবানলটি জ্বলছে অঞ্চলটির দক্ষিণাংশে। পুড়ছে ১৮ হাজার ৫০০ হেক্টরের বেশি জমি। ক্যানবেরার শহরতলীগুলোর বাসিন্দাদের যেকোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।এসিটির মুখ্যমন্ত্রী অ্যান্ড্রিও বার শুক্রবার সাংবাদিকদের বলেন, ২০০৩ সালের বিধ্বংসী আগুনের পর সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন এসিটি। বর্তমানে এসিটি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে এই দাবানল সামলানো।প্রসঙ্গত, এসিটি হচ্ছে সিডনী ও মেলবোর্নের মধ্যে অবস্থিত ছোট একটি ভুখণ্ড।সেখানে প্রায় ৪ লাখ বাসিন্দার বসবাস। ২০০৩ সালে ক্যানবেরার শহরতলীগুলোয় দাবানলের শিকার হয়ে প্রাণ হারান চার জন, আহত হন আরো ৫০০। এ ছাড়া, পুড়ে যায় ৪৭০টি বাড়ি। এদিকে এবারের দাবানলের কারনে গত বৃহস্পতিবার দাবানল বেশি নিকটে চলে আসায় শহরটির বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন