News71.com
 International
 01 Feb 20, 11:28 AM
 202           
 0
 01 Feb 20, 11:28 AM

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫০॥আক্রান্ত ১১৭৯১

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫০॥আক্রান্ত ১১৭৯১

আন্তর্জাতিক ডেস্কঃপ্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল বাড়ছেই। এদিন সরকারি হিসাবে মারা গেছেন আরও ৩৭ জন। যদিও চীনের স্বাস্থ্য সংস্থার দায়িত্বশীলরা বলছেন এ সংখ্যা ৪৬। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বলছে ১১ হাজার ৭৯১ জন। শনিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে চিকিৎসায়। তাছাড়া এক লাখের বেশি মানুষ মরণঘাতী এ ভাইরাসের লক্ষণাক্রান্ত হয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন করে তিয়ানজিন শহরে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া একে অন্যের সঙ্গও এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ভাইরাস ছড়ানো থেকে রক্ষা পেতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংস্থাটির প্রধান বলেন, এ ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্যসেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তবে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করলেও এক সপ্তাহ আগেও গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছিল হু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন