News71.com
 International
 01 Feb 20, 11:38 AM
 193           
 0
 01 Feb 20, 11:38 AM

বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে॥নিহত ১৫

বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে॥নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ায় লা পাজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, লা পাজের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গিরিখাদে পড়ে যায়।স্থানীয় অগ্নিনির্বাপণ দফতরের প্রধান ইসমাঈল ভিলকা জানিয়েছেন, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল বাসটি।গিরিখাদে পড়ে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।বলিভিয়ায় এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত বুধবারও লা পাজের পশ্চিমে একটি কার্গোর সঙ্গে একটি ছোট বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনাতে ১৪ জন নিহত হয়। এছাড়া আরেক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন