News71.com
 International
 02 Feb 20, 11:07 AM
 240           
 0
 02 Feb 20, 11:07 AM

ইরাকের নতুন প্রধানমন্ত্রী তৌফিক আলাবি॥

ইরাকের নতুন প্রধানমন্ত্রী তৌফিক আলাবি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তৌফিক আলাবিকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সাবেক যোগাযোগমন্ত্রী তৌফিককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট বারহাম সালিহ।গত প্রায় চার মাস ধরে ইরাকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। চাপের মুখে সরে দাঁড়িয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। এক মাসের মধ্যে আলাবি নতুন সরকার গঠন করবেন। এরপর নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে তার সরকার।ইরাকের বিভক্ত পার্লামেন্টে প্রেসিডেন্ট বারহাম সালিহ ঘোষণা দিয়েছিলেন, পহেলা ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা না হলে তিনি নিজেই একজনকে প্রধানমন্ত্রী পদে বসাবেন। —আল জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন