News71.com
 International
 02 Feb 20, 06:41 PM
 192           
 0
 02 Feb 20, 06:41 PM

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী গ্ৰেপ্তার॥

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী গ্ৰেপ্তার॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি নাইট ক্লাব ও বিদেশী অভিবাসীদের বাসা বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশিসহ দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। শনিবার ভোররাতে এই অভিযানের ঘটনা ঘটে।অভিযান পরিচালনা করেন কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম। রাজধানী কুয়ালালামপুরের তামান দেছা চেরাচ, জালান সেগামবুতে অভিযান সাপু ও অভিযান পিন্টু শুরু হয় ভোর ১ টা থেকে।অভিযানে অংশ নেয়, ইমিগ্ৰেশন, পুলিশ ও রেলা। এসময় তিনটি নাইট ক্লাবে ব্যাপক অভিযান পরিচালনা করে আটক করা শতাধিক অভিবাসীকে। এর পর বিভিন্ন রুমে ঢুকে তল্লাশি চালিয়ে আটক করা হয় আরো দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। অভিযানে শেষে আটককৃতদের কাগজপত্র দেখে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিসহ দুই শত ৫ জনকে। যার মধ্যে ৬ জন শিশু রয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে সব থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়ার ১৫০, থাইল্যান্ডের ৩৩, বাংলাদেশের ১৬, ফিলিপাইনের ৩, ইন্ডিয়ার ২ ও লাউসে্র একজন। গ্রেপ্তারকৃতদের বয়স আনুমানিক ১ থেকে ৪৮ বছর।কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার শিকার অধিকাংশই বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে এছাড়াও জাল ভিসা পাওয়া গেছে অনেকের কাছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন