News71.com
 International
 03 Feb 20, 10:33 PM
 206           
 0
 03 Feb 20, 10:33 PM

চীনের সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ের স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট॥

চীনের সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ের স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে চীনের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধের দাবিতে ধর্মঘট শুরু করেছে দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কয়েকশ’ হাসপাতাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। হংকংয়ে এখন পরন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। চীন থেকে হংকংয়ে ছড়িয়েছে এ ভাইরাস। ইতোমধ্যে আন্তঃসীমান্ত রেল ও ফেরি বন্ধ করে দিয়েছে অঞ্চলটি। বর্তমানে সীমান্ত পুরোপুরি বন্ধ করার দাবিতে আন্দোলন করছেন স্বাস্থ্যকর্মীরা। কর্তৃপক্ষ জানায়, সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) উপদেশের পরিপন্থি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন