News71.com
 International
 03 Feb 20, 10:40 PM
 195           
 0
 03 Feb 20, 10:40 PM

চীনের জাহাজ আটক করল ইরান॥

চীনের জাহাজ আটক করল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি মাছ ধরা জাহাজ আটক করেছে ইরান। জাস্ক উপকূল থেকে জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে তেহরান কর্তৃপক্ষ। ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম পার্স টুডের খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে বেআইনিভাবে মাছ ধরার কারণে জাহাজটিকে আটক করা হয়।জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহের জানান, উপকূল থেকে ১২ মাইল দূরে যেখানে গভীরতা ২০০ মিটারের বেশি কেবল সেখানেই চীনা জাহাজগুলোর মাছ ধরার অনুমতি রয়েছে।তিনি বলেন, জাহাজটি আইন লঙ্ঘন করে বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে। আটকের সময় এটিতে ১৬ জন আরোহী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন