News71.com
 International
 04 Feb 20, 01:25 PM
 200           
 0
 04 Feb 20, 01:25 PM

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি॥নারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি॥নারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আলাদা দু’টি ঘটনায় বন্দুকধারীর গুলিতে নারীসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয় জন।পুলিশ জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হন। আহত হয় দুই বছরের এক শিশু। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ওই দুই নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টেক্সাস কর্তৃপক্ষ।একইদিন ভোরে ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হন অপর এক ব্যক্তি। এছাড়াও আহন হন অন্তত ৫ জন। সান ফ্রান্সিসকোগামী একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে গুলি চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন