News71.com
 International
 04 Feb 20, 01:25 PM
 212           
 0
 04 Feb 20, 01:25 PM

চীনকে করোনার সতর্কবার্তা আগেই দিয়েছিলেন চিকিৎসক॥ পাত্তাই দেয়নি দেশটি

চীনকে করোনার সতর্কবার্তা আগেই দিয়েছিলেন চিকিৎসক॥ পাত্তাই দেয়নি দেশটি

আন্তর্জাতিক ডেস্কঃ চীনজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দিয়েছিলেন উহান শহরের এক চিকিৎসক। লি ওয়েনলিয়াং নামের ওই চিকিৎসক সতর্ক করে দিয়ে বলেছিলেন, সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে এই নতুন ভাইরাস। তবে তখন তার সে কথায় পাত্তা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। পাল্টা তাকে গুজব ছড়ানোর অভিযোগে হুমকি দেয়া হয়।

 

লি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। কর্মরত উহান সেন্ট্রাল হাসপাতালে। ডিসেম্বরে সাত ব্যক্তির শরীরে তিনি নতুন এই ভাইরাসটি শনাক্ত করেন এবং ভেবেছিলেন এটা সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে, যেটা ২০০৩ সালে দেখা গিয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, এ ভাইরাসটির উৎপত্তি উহানের হুনান শহরের একটি সামুদ্রিক বাজার থেকে। এবং এই ভাইরাসে আক্রান্ত ওই সাত রোগীকে তার হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ৩০ ডিসেম্বর একটি চ্যাট গ্রুপে সহকর্মীদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে লি বলেন,  এ রোগ সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে। এ রোগের সংক্রমণ থেকে বাঁচতে তাদের নিরাপত্তামূলক পোশাক পরিধান করার পরামর্শ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন