News71.com
 International
 04 Feb 20, 07:44 PM
 213           
 0
 04 Feb 20, 07:44 PM

বাংলাদেশিরা ভারত ছাড়ো ॥ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুঁশিয়ারি

বাংলাদেশিরা ভারত ছাড়ো ॥ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশিদের ভারত ছাড়তে হবে অথবা তাঁদের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাড়ানো হবে, ঠিক এমন পোস্টারেই ছেয়ে গিয়েছে নভি মুম্বইয়ের পানভেল। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি তরফে এমন পোস্টারই দেওয়া হয়েছে। শহরের অন্যতম প্রধান এই জায়গায় ছড়িয়ে পরা পোস্টারটিতে দেখা যাচ্ছে, একদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির ফ্ল্যাগ যেখানে গেরুয়া দিয়ে ছত্রপতি শিবাজির রয়েল সিল রয়েছে তেমনই অন্যদিকে রাজ ঠাকরে এবং পুত্র অমিত ঠাকরে যে সদ্য পার্টিতে যোগদান করেছেন। পোস্টারের ছবি ফেব্রুয়ারির ৩ তারিখ নেওয়া হয়েছে। মোদী সরকারকে অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশি উদ্বাস্তুদের উচ্ছেদকে সমর্থন জানানোর দু’সপ্তাহ কাটতে না কাটতেই এই ঘটনা চোখে পরেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি উচ্ছেদের সমর্থনে ফেব্রুয়ারির ৯ তারিখ প্রতিবাদ মিছিল ডেকেছে। ডিসেম্বরের পর থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের সবপ্রান্তেই প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে তারকা ব্যাক্তিত্বরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন