
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের জ্বালানি তেলের বাজারে। সরবরাহ ব্যবস্থা আর বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় কমেছে জ্বালানি তেলের বিক্রি। সেইসাথে কমেছে দামও। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানিকারক দেশের কয়েকটি প্রদেশে একরকম অচলাবস্থা চলছে। বন্ধ শিল্পকারখানা, দোকানপাট, অফিস। চাহিদা কমেছে জ্বালানি তেলের। অথচ কারখানা সচল রাখতে, গাড়ি চালাতে এ দেশের দৈনিক ১ কোটি ৪০ লাখ ব্যারেল জ্বালানি তেলের প্রয়োজন হয়। নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল করায় কমেছে জেট ফুয়েলের বিক্রিও। চীনের দৈনিক জ্বালানির চাহিদা কমেছে ২০ শতাংশ। চীনা সরকার পরিচালিত এশিয়ার বৃহত্তম জ্বালানি পরিশোধক প্রতিষ্ঠান সিনোপ্যাক পরিশোধন দৈনিক ৬ লাখ ব্যারেল কমিয়ে দিয়েছে।