News71.com
 International
 09 Feb 20, 12:04 PM
 214           
 0
 09 Feb 20, 12:04 PM

অস্ট্রেলিয়ায় বসে করোনা ভাইরাসের টীকা আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানী॥

অস্ট্রেলিয়ায় বসে করোনা ভাইরাসের টীকা আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানী॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারের এবার এক ভারতীয় বিজ্ঞানী আরেকটি ধাপ এগোলেন। ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাষণ অস্ট্রেলিয়ার বাসিন্দা। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা আপাতত ৭২২। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছে। আর সুদূর অস্ট্রেলিয়ায় বসে এক ভারতীয় বিজ্ঞানী এই মারণ ভাইরাসের টীকা তৈরির প্রয়োজনীয় ধাপে সাফল্য পেলেন। মানুষের শরীর থেকে করোনা ভাইরাসকে বাইরে বের করার উপায় বের করে ফেললেন। অস্ট্রেলিয়ার ডোহার্টি ইন্সটিটিউটে বসে তিনি এই কাজটি করলেন। জানা যাচ্ছে, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন তাদের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে সাফল্য পেতে পারে খুব জলদি। তারা আশা করে, আগামী ১৬ সপ্তাহের মধ্যেই প্রাণঘাতী করোনার জন্য সঠিক ওষুধটি দেশবাসীকে উপহার দিতে পারে সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন