News71.com
 International
 09 Feb 20, 12:43 PM
 190           
 0
 09 Feb 20, 12:43 PM

আফগানিস্তানে সশস্ত্র হামলা॥বহু মার্কিন সেনা হতাহত

আফগানিস্তানে সশস্ত্র হামলা॥বহু মার্কিন সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান সেনা সদস্যদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির পূরবাঞ্চলীয় এলাকা নানগাহার প্রদেশে এই ঘটনা ঘটে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।তবে আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হামলা চালিয়েছে। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হামলাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গুলিবর্ষণ করেছে।নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন