News71.com
 International
 09 Feb 20, 06:33 PM
 232           
 0
 09 Feb 20, 06:33 PM

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকান্ড॥ ৬ শিশুসহ মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকান্ড॥ ৬ শিশুসহ মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও ছয়শিশুর মৃত্যু হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় বেঁচে গেছেন শিশুদের বাবা। শনিবার (০৮ ফেব্রুয়ারি) অঙ্গরাজ্যটির ক্লিনটন শহরে এ আগুন লাগার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শিশুদের বাবা আগুন লাগার পর তার স্ত্রী ও সন্তানদের বাঁচানোর চেষ্টা করলেও, প্রচণ্ড ধোঁয়ার কারণে তিনি তাদের উদ্ধারে ব্যর্থ হন। পরে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় মৃত শিশুদের বয়স এক বছর থেকে ১৫ বছরের মধ্যে বলেও জানানো হয়। আগুনে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন