News71.com
 International
 10 Feb 20, 01:01 PM
 216           
 0
 10 Feb 20, 01:01 PM

১০০ যাত্রী নিয়ে রাশিয়ার এয়ারপোর্টেই ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ বিমান॥

১০০ যাত্রী নিয়ে রাশিয়ার এয়ারপোর্টেই ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ বিমান॥

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ১০০ জন যাত্রী সহ ভেঙে পড়ল বিমান। রবিবার এই ঘটনা ঘটেছে রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে। ব্রিটিশ ডেইলি মেইল-এর খবর অনুযায়ী, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। ঘটনায় কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। তবে একজন মহিলা যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জানা গিয়েছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ ব্মিানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। এরপরেই বিমানে আগুন লাগতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি খালি করা শুরু হয় বিমান। সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। জানা গিয়েছে, ঠিক যে সময় ওই বিমানটি রানওয়েতে অবতরণ করছিল সে সময়, ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে প্রবল বেগে হাওয়াও দিচ্ছিল। যার জেরে এই দুর্ঘটনা বলেও মনে করছেন অনেকে। তবে ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল বলেই জানা গিয়েছে। ল্যান্ডিং-এর মুহূর্তে চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। যার ফলে আগুন লাগার আশঙ্কাও ছিল। ঘটনার পরেই যাত্রীরা তীব্র আতঙ্কিত হয়ে পড়েন, ঘটনার পর যখন তাঁদের প্লেন থেকে বাইরে বের করে আনা হয়, তখনও তাঁদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন