News71.com
 International
 10 Feb 20, 07:49 PM
 233           
 0
 10 Feb 20, 07:49 PM

ভারতে কীর্তন উৎসবে বাজি বিস্ফোরণ ।। নিহত ১৫

ভারতে কীর্তন উৎসবে বাজি বিস্ফোরণ ।। নিহত ১৫

নিউজ ডেস্ক: ভারতের পাঞ্জাবের তরণতারণ এলাকায় নগরকীর্তন চলাকালে বাজি ভর্তি ট্র্যাক্টর বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত আহত হয়েছেন আরও ২০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের তরণ তারণ জেলার পাহু গ্রামের কাছে ধর্মীয় উৎসব ‘নগর কীর্তন' উপলক্ষে আয়োজিত একটি মিছিলে বাজি বিস্ফোরণ হয়। ওই মিছিলের সঙ্গে থাকা একটি ট্রাক্টর ট্রলিতে বেশ কিছু বাজি বোঝাই করা ছিল। সেখানেই কোনো কারণে অগ্নিসংযোগ ঘটে। পাঞ্জাবের আইজিপি এসপিএস পারমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দার সিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন