News71.com
 International
 11 Feb 20, 11:11 AM
 237           
 0
 11 Feb 20, 11:11 AM

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারী কাউন্সিলরের আত্মহত্যা॥

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারী কাউন্সিলরের আত্মহত্যা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী কাউন্সিলর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মঘাতী রমা নাথ (৪৮) তৃণমূলের নারী কাউন্সিলর। তিনি ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় তদন্তে নেমেছে রেল পুলিশ। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, সোমবার দুপুরে শ্রীরামপুর ডাউন ২ নম্বর ফ্লাটফর্মের সামনে ট্রেন আসতেই ঝাঁপ দেন ওই নারী কাউন্সিলর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিআরপি তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন