News71.com
 International
 11 Feb 20, 12:01 PM
 240           
 0
 11 Feb 20, 12:01 PM

ভয়ংকর রূপ নিচ্ছে করোনা ভাইরাস॥

ভয়ংকর রূপ নিচ্ছে করোনা ভাইরাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েছে চলেছে। এরইমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪২ হাজার সাতশ ৫৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ১৩ জন। তবে আশার খবর এই যে, এখন পর্যন্ত ৩ হাজার তিনশ ৪৪ জন করোনা ভাইরাসের কবলে পড়ারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ ও নিরাপত্তা কেন্দ্রের পরিচালক ডা. লিপকিন করোনা ভাইরাস পর্যবেক্ষণের জন্য বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি বলেন, এটা একেবারেই নতুন ভাইরাস। এটা সম্পর্কে বেশি কিছু আমাদের জানা নেই। এই ভাইরাস যেন আরো খারাপ পরিণতি ডেকে নিয়ে না আসে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। জানা গেছে, গুয়াংঝো, বেইজিং, উহানসহ বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে চিকিৎসকদের করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পরামর্শ দিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন