
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভারত সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ২৪-২৫ তারিখ তিনি দু’দিনের ভারত সফরে আসবেন, মঙ্গলবার এমনই জানা গিয়েছে হোয়াইট হাউস সূত্রে। প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনেই এই দু’দিনের সফরে দিল্লি এবং আহমেদাবাদ যাবেন, এমন তথ্যই দিয়েছেন হোয়াইট হাউসের মিডিয়া সচিব স্টেফানি গ্রিশম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ এবং ২০১৫ সালে দু’বার ভারতে এসেছিলেন। সপ্তাহের শেষের দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ফোনে কথোপকথনের সময় ভারত সফরে সম্মতি দিয়েছে ট্রাম্প। এতে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে এবং দুই দেশের বাসিন্দাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। পাশাপাশি আরও শক্তিশালী হচ্ছে ভারত-আমেরিকা সম্পর্ক। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করে তুলতে এবং বর্তমান ব্যবস্থাকে মোকাবিলার যোগ্য রাখতে বিশাল বিনিয়োগে সিলমোহর দিয়েছে আমেরিকা। আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ১.৯ বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ১৩৫ বিলিয়ন টাকার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম ভারতকে বিক্রি করছে আমেরিকা। ট্রাম্প সরকার সোমবার দেশের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগী সংস্থাকে ভারতকে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম বিক্রি করার নির্দেশ দিয়েছে। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম (IADWS)-এর মোট খরচ ১.৮৬৭ বিলিয়ন, এমনটাই এক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্প সরকার।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, “ভারত নিজদের সশস্ত্র সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে বলেী জানা গিয়েছে, পাশাপাশি উন্নত করা হবে গোটা প্রতিরক্ষা ক্ষেত্রকে। তবে আকাশপথে হামলা আরও আরও শক্তহাতে রুখতে এই ব্যবস্থাকে আরও ছড়িয়ে ব্যবহার করা হবে”। আমেরিকা-ভারতের চুক্তিভিত্তিক এই বেচাকেনা তখনই হচ্ছে যখন ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে চিন সেনাবাহিনীতে আধুনিকীকরণ করার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের ২৪ এবং ২৫ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন। এটাই ২০২০ সালের প্রথম সফর হতে চলেছে। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম ভারতকে আমেরিকা সহ অন্যান্য বন্ধু দেশকে মিলিটারি পর্যায়ে বিশেষ অবদান রাখতে সাহায্য করবে বলেই জানানো হয়েছে আমেরিকার তরফে। ২০২০ সালে ট্রাম্পের প্রথম ভারত সফরের আগে বড়সড় এই বিনিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।